বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় ‘জীনের বাদশার’ প্রতারণায় মা-মেয়ের ৩০ লাখ টাকার ক্ষতি!
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১২:৪৯ AM

মুন্সীগঞ্জের গজারিয়ায় ‘জীনের বাদশা’ চক্রের প্রতারণার শিকার হয়ে এক মা ও মেয়ে প্রায় ৩০ লাখ টাকার সমমানের স্বর্ণালংকার ও নগদ অর্থ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৩০ আগস্ট) রাতে গজারিয়া থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরীবানু। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের বালুরচর গ্রামের সৌদি প্রবাসী রবিউল আলমের স্ত্রী।

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তে এসআই মো. রুবেল সিকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভুক্তভোগীদের বরাতে জানা যায়, গত ২৫ আগস্ট রাতে সদ্য বিবাহিত মেয়ে ফারিয়া আক্তারের মোবাইলে ফোন করে প্রতারক চক্র। তারা নিজেদের 'জীনের বাদশা' পরিচয় দিয়ে স্বর্ণের পুতুল, সোনা-রুপার কলস এবং বিপুল ধনসম্পত্তি দেওয়ার প্রলোভন দেখায়।

মা-মেয়ে সরল বিশ্বাসে বিষয়টি গুরুত্ব দিয়ে পরদিন (২৬ আগস্ট) কথিত ‘জীনের বাদশা’র নির্দেশে গজারিয়া উপজেলা পরিষদের সামনে গিয়ে একটি গাছতলায় রাখা লাল কাপড়ে মোড়ানো একটি প্যাকেট সংগ্রহ করেন, যাতে কথিত স্বর্ণের পুতুল ছিল।

পরিচিত এক স্বর্ণকারের দোকানে নিয়ে গেলে জানা যায়, সেটি স্বর্ণ নয়, কাঁসার তৈরি পুতুল। তবে ততক্ষণে প্রতারকরা তাদের কাছ থেকে ১৭ ভরি স্বর্ণালংকার এবং তিন দফায় বিকাশের মাধ্যমে এক লাখ টাকা হাতিয়ে নেয়।

পরীবানু বলেন, ‘আমি সরল বিশ্বাসে প্রতারিত হয়েছি। আমরা মা-মেয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলাম।’

এ ঘটনায় থানায় অভিযোগ করার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   প্রতারণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close