সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      
ডেনমার্ক দূতাবাসে চাকরির সুযোগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৯:০৩ AM আপডেট: ২৮.০৮.২০২৫ ৯:১৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকায় অবস্থিত ডেনমার্ক দূতাবাস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি Political Adviser and Communications Lead পদে একজনকে নিয়োগ দেবে। নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আবেদন করতে হবে অনলাইনে।


প্রতিষ্ঠান : ডেনমার্ক দূতাবাস, ঢাকা

পদ : Political Adviser and Communications Lead

সংখ্যা : ১ জন

শিক্ষাগত যোগ্যতা : রাষ্ট্রবিজ্ঞান/আইন/সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর

অভিজ্ঞতা : ন্যূনতম ৫ বছর

কর্মঘণ্টা : সপ্তাহে ৩৭ ঘণ্টা

ছুটি : বছরে ২০ দিন

কর্মস্থল : গুলশান-২, ঢাকা

কাজের দায়িত্ব

নিযুক্ত ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে দূতাবাসকে পরামর্শ দেবেন। পাশাপাশি দূতাবাসের দৃশ্যমানতা বাড়াতে যোগাযোগকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করবেন। বিভিন্ন সাংস্কৃতিক, একাডেমিক ও ব্যবসায়িক ইভেন্ট আয়োজন, গণমাধ্যম ও নাগরিক সমাজের সঙ্গে নেটওয়ার্ক তৈরি, বক্তব্য ও প্রতিবেদন রচনা এবং দূতাবাসের জনসম্পৃক্ততা বাড়ানো এ পদটির মূল দায়িত্বের মধ্যে রয়েছে।

যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান, আইন, সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই দক্ষতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

কর্মের শর্ত

এটি পূর্ণকালীন স্থায়ী চাকরি। সপ্তাহে ৩৭ ঘণ্টা কাজ করতে হবে। বছরে ২০ দিনের ছুটি পাওয়া যাবে। বেতন-ভাতা প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হবে। পাশাপাশি পেনশন ও চিকিৎসা সুবিধা দেওয়া হবে। নিয়োগের আগে নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, সুপারিশপত্র ও দু-তিনটি রেফারেন্স একসঙ্গে পিডিএফ আকারে পাঠাতে হবে [email protected]

আবেদনের শেষ তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ডেনমার্ক দূতাবাস   চাকরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close