বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, রাজবাড়ীতে দুই বেকারিকে জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:৩৮ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ৭:৪৯ PM

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কের গায়ে মূল্য না রাখায় দুই বেকারিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের ত্রিলোচনপুর ব্রিজঘাট এলাকায় রসুলপুর বেকারি ও মেহেদী বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত এ আদালতের নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এ সময় তাকে সহায়তা করেন ভূমি কার্যালয়ের নাজির ও পুলিশ সদস্যরা।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কের গায়ে মূল্য না রাখার অভিযোগ প্রমাণিত হলে রসুলপুর বেকারির মো. মুন্না দেওয়ানকে ১০ হাজার টাকা এবং মেহেদী বেকারির মিলন মণ্ডলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, জনস্বার্থে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মোড়কবিহীন পণ্য বিক্রির বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  অস্বাস্থ্যকর   পরিবেশ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close