বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণ, সুপেয় পানির সংকট
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:৩৯ পিএম
তানিম অটো রাইস মিল

তানিম অটো রাইস মিল

পঞ্চগড়ের সদর উপজেলার জালাসী এলাকায় ‘তানিম অটো রাইস’ মিলের তরল বর্জ্য সরাসরি ভূগর্ভস্থ পানিতে পড়ায় এলাকার নলকূপের পানি দুর্গন্ধযুক্ত হয়ে সুপেয় নয় এমন অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয় থেকে মিলটির স্বত্বাধিকারী মো. জিন্নাহর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।

নোটিশে উল্লেখ করা হয়েছে, রাইস মিল থেকে নির্গত তরল বর্জ্য সরাসরি ভূগর্ভস্থ পানিতে নির্গত করার মাধ্যমে ভূগর্ভস্থ পানি দূষণ করা হচ্ছে। এতে স্থানীয়দের নলকূপের পানি দূষিত হয়ে পড়েছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

নোটিশে মিল মালিকের কাছে ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাব চাওয়া হয়েছে। অন্যথায়, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মিল সংলগ্ন প্রায় প্রতিটি বাড়িতেই এখন বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ৮০–৯০ ফুট গভীর নলকূপ থেকেও দূষিত পানি বের হচ্ছে। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে নতুন গভীর নলকূপ স্থাপন করতে বাধ্য হচ্ছে। 

আইনজীবী মাহমুদ আল মামুন হিমু বলেন, “নলকূপের পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আগের স্বাদমতো পানি আর পাওয়া যায় না। এমনকি গোসল করলেও ত্বকের সমস্যা হওয়ার শঙ্কা থাকে। আমরা বাধ্য হয়ে দূরের এলাকা থেকে খাবার পানি এনে ব্যবহার করছি।”

অভিযোগের বিষয়ে মিলের মালিক মো. জিন্নাহ বলেন, “এটা পরীক্ষা-নিরীক্ষার বিষয়। আমি চিঠি পেয়েছি, জবাব দেবো।”

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, “অভিযোগের ভিত্তিতে নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   পানি দূষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close