বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
উত্তাল শাহবাগ
বুয়েট শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:৩৭ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ৬:৪১ PM
সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশ সদস্য উভয় পক্ষের কয়েকজন আহত হন

সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশ সদস্য উভয় পক্ষের কয়েকজন আহত হন

রাজধানীর শাহবাগে তিন দফা দাবি আদায়ে বুয়েট শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে দুই জন পুলিশ সদস্যও রয়েছেন।

এদিন সকাল ১০টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পূর্বঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে স্থাপিত পুলিশ ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে পানি ছোড়া হয় এবং সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশ সদস্য উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে। বাধার মুখে শিক্ষার্থীরা পরে শাহবাগ মেট্রোরেল স্টেশনের কাছে অবস্থান নেন।

বুয়েট শিক্ষার্থী ফাহিমুল আলম বলেন, “আমাদের স্পষ্ট দাবি- প্রকৌশল অধিকার আন্দোলনের ৩ দফা বাস্তবায়নে দ্রুত নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। পাশাপাশি প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকি দেওয়া ডিপ্লোমা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”
 
পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এতে আমাদের দুই সদস্যও আহত হয়েছেন।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি জানান, এ পর্যন্ত সাংবাদিক সহ ছয়জন ঢাকা মেডিকেলের  জরুরি বিভাগে আহত হয়ে এসেছে তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আরো দুইজন চিকিৎসাধীন রয়েছে হলেও জানান তিনি। 

এদিন বিকাল পর্যন্ত সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ সময় শাহবাগ মোড় থেকে পিজি হাসপাতালে সামনে দিকে শিক্ষার্থীরা অবস্থান করছেন। অন্যদিকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন।  
 
শিক্ষার্থীরা জানান, প্রকৌশল পেশার মান রক্ষায় তাদের ৩টি দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এগুলো হলো-
 
১. সহকারী প্রকৌশলী বা সমমানের নবম গ্রেডের পদে নিয়োগ পরীক্ষার মাধ্যমে কেবল ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে। কোটাভিত্তিক বা অন্য নামে নতুন পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া যাবে না।

২. উপ-সহকারী প্রকৌশলী বা টেকনিক্যাল দশম গ্রেডের পদে নিয়োগ পরীক্ষার সুযোগ দিতে হবে ন্যূনতম ডিপ্লোমাধারীদের এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রিসম্পন্ন বিএসসি গ্র্যাজুয়েটদের জন্যও।

৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্সগুলোকে আইইবি-বিএইটিই-এর অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শাহবাগ   বুয়েট   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close