প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১:১৫ AM আপডেট: ২৬.০৮.২০২৫ ১:২০ এএম

সংগৃহীত ছবি
ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসন ও গণহত্যা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
গতকাল সোমবার (২৫ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সভায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
তৌহিদ হোসেন বলেন, “তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি গাজায় অবাধ মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করে ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী দ্বি-রাষ্ট্র সমাধানের পথে অগ্রসর হওয়া জরুরি।”
তিনি ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার সংগ্রামে বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ফিলিস্তিনের মুক্তির জন্য ওআইসি বা মুসলিম উম্মাহর পক্ষ থেকে আনা যেকোনো প্রস্তাবে বাংলাদেশ নিঃশর্ত সমর্থন দেবে।
উল্লেখ্য, ফিলিস্তিন ইস্যুতে ওআইসি সভায় যোগ দিতে রবিবার সৌদি আরব সফরে যান পররাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার (২৬ আগস্ট) তার দেশে ফেরার কথা রয়েছে।