বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শার্শায় বন্যার্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১২:৪১ AM
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

শার্শা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। 

গতকাল সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টায় ৯নং উলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কন্যাদহ দাখিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবার এবং অন্যান্য ইউনিয়নের আরও ৫০টি পরিবারকে এ ত্রাণ দেওয়া হয়।

ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান। তিনি জানান, প্রতিবছর ভারতীয় উজানের পানির ঢলে শার্শার মানুষ দুর্ভোগে পড়ে। এ সমস্যা সমাধানে দাউদখালী রুদ্রপুর এলাকায় সুইচগেট ও বাঁধ নির্মাণ করা হবে, যাতে স্থায়ীভাবে বন্যার দুর্ভোগ লাঘব হয়।

ইউএনও আরো জানান, উপজেলায় বরাদ্দকৃত ১৬ টন চালের মধ্যে ইতোমধ্যে ৬ টন বিতরণ করা হয়েছে, বাকি ১০ টন আগামীকাল দেওয়া হবে। আজকের ত্রাণসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবণ ও মশলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। তিনি আশ্বাস দেন, পর্যায়ক্রমে আরও ত্রাণ বিতরণ করা হবে যাতে কোনো পরিবার বাদ না পড়ে।
 
ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়নের প্রশাসক রাশেদুজ্জামান রাসেদ, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ত্রাণ   বন্যার্ত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close