বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৩ দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ববি প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:২৪ পিএম

অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ সম্পন্ন করা এবং শতভাগ পরিবহন নিশ্চিতকরণের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। রোববার (২৪ আগস্ট) দুপুর ১টা থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়কে অবস্থান করলে কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এর আগে একই দাবিতে শিক্ষার্থীরা টানা আটদিন মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে কোনো উদ্যোগ না পাওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী এক দিনের মধ্যে ইউজিসি যদি তাদের সঙ্গে যোগাযোগ না করে, তবে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে দক্ষিণবঙ্গ অচল করে দেওয়া হবে।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রতিষ্ঠার ১৪ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের কোনো স্থায়ী ক্যাম্পাস গড়ে ওঠেনি। পর্যাপ্ত পরিবহন না থাকায় প্রতিদিন শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। জমি অধিগ্রহণের প্রক্রিয়াও বছরের পর বছর ধরে ঝুলে আছে।

আন্দোলনকারী শিক্ষার্থী মো. আমিনুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠার ১৫ বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের ছোঁয়া মেলেনি। অবকাঠামো থেকে শুরু করে প্রতিটি খাতেই সংকট। প্রতিবছর অন্য বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন বাজেট বাড়লেও ববির বরাদ্দ থাকে একই রকম। এতে কোনো অগ্রগতি নেই। আমরা চাই সরকার দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করুক। আমরা রাজপথে আসতে চাই না, শ্রেণিকক্ষে ফিরতে চাই, কিন্তু বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।”

আরেক শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি খাতেই সংকট স্পষ্ট—শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট, ল্যাব ও গবেষণা সুবিধার অভাব, পর্যাপ্ত পরিবহনের ঘাটতি। এই অবস্থায় আমরা উন্নয়ন ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। যদি দ্রুত দাবি না মানা হয়, তবে আরও কঠোর আন্দোলনে যেতে হবে।”


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  বরিশাল-কুয়াকাটা   মহাসড়ক   অবরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close