বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অ্যাকাউন্ট ব্লকে বিপাকে শ্রদ্ধা কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৪:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভেরিফায়েড লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। প্রিমিয়াম ও ভেরিফায়েড প্রোফাইল থাকা সত্ত্বেও তার একাউন্টকে ‘ফেক’ হিসেবে চিহ্নিত করা হয়, যার কারণে বিপাকে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। ফলে তা অন্যদের জন্য অদৃশ্য হয়ে যায় এবং তিনি কোনো পেশাগত আপডেট শেয়ার করতে পারছিলেন না। এরপরেই প্রকাশ্যে সাহায্যের আবেদন জানান নায়িকা।

গতকাল শনিবার (২৩ আগস্ট) রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি তুলে ধরেন শ্রদ্ধা। 

সেখানে তিনি লিখেছেন, “প্রিয় লিঙ্কডইন, আমি আমার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না কারণ আপনাদের মতে, এটি নকল। কেউ কি আমাকে সাহায্য করতে পারেন? একাউন্টটি প্রিমিয়াম, ভেরিফায়েড এবং সেটআপ করা, তবুও কেউ দেখতে পাচ্ছে না। আমি আমার উদ্যোক্তা যাত্রা শেয়ার করা শুরু করতে চাই, কিন্তু অ্যাকাউন্ট চালু করাটাই এখন আলাদা এক যাত্রা হয়ে গেছে।”

ধারণা করা হচ্ছে, লিঙ্কডইনের ভেরিফিকেশন বা মডারেশন সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটেছে। তার উদ্যোক্তা-সংক্রান্ত কার্যক্রম শেয়ার করার উদ্দেশ্যে তৈরি ভেরিফায়েড অ্যাকাউন্টটি ভুলবশত ফ্ল্যাগ হয়ে ব্লক হয়ে যায়। 

এদিকে শ্রদ্ধার হাস্যরসাত্মক ভঙ্গির আবেদন ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। তারা সামাজিক মাধ্যমে সমর্থন জানাচ্ছেন এবং পাশে দাঁড়াচ্ছেন অভিনেত্রীর।

তবে, এখন পর্যন্ত লিঙ্কডইনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ব্যাখ্যা পাননি শ্রদ্ধা।

ডিজিটাল এই জটিলতায় পড়লেও শ্রদ্ধা নিরুৎসাহিত নন; বরং তিনি যত দ্রুত সম্ভব লিঙ্কডইনে তার ব্যবসায়িক যাত্রা ও অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহী।

সূত্রঃ বলিউড হাঙ্গামা


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  অ্যাকাউন্ট   ব্লক   শ্রদ্ধা কাপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close