বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিয়ে ভেঙে যাওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ২:৫৭ পিএম আপডেট: ২৪.০৮.২০২৫ ৩:১৪ PM
নেছারাবাদ থানা

নেছারাবাদ থানা

পিরোজপুরের নেছারাবাদে বিয়ে ভেঙে যাওয়ায় এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা করেছে। 

গতকাল শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৬নং আউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস ঐশী উপজেলার আউরিয়া গ্রামের নার্সারি ব্যবসায়ী মো. জাহিদ হোসেনের মেয়ে। সে অকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় পাশ করে সদ্য কলেজে ভর্তি হয়েছে।

স্থানীয়রা জানান, গত এক মাস আগে নিহত জান্নাতুল ফেরদৌস ঐশীর বিয়ে ঠিক হয়েছিল। পাত্রপক্ষের কাছে নিহতের টপস ও টি শার্ট পরিহিত একাধিক ছবি মেসেঞ্জারের মাধ্যমে ছেলে পক্ষের কাছে পাঠালে পাত্রপক্ষ ওই বিয়ে ভেঙে দেয়। সেই কারণে তিনি অপমান সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে।

নিহতের বাবা মো. জাহিদ হোসেন জানান, গত এক মাসে তার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের তারিখও ঠিক হয়েছে। ছেলে পক্ষের কাছে কেউ একটি টপস ও টি শার্ট পরিহিত ছবি পাঠিয়েছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের পক্ষ থেকে বিয়ে ভেঙ্গে দিয়েছে। এটি সহ্য করতে না পেরে কাউকে না জানিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সন্ধ্যার আগেও স্থানীয় চাচা আইয়ুব আলীর দোকান থেকে আমার মেয়ে মোবাইলের জন্য এমবি কার্ড কিনে বাসায় এসে কার সাথে যেন ফোন করে অনেক কান্নাকাটি করেছে শুনতে পেরেছিলাম।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার জানান, হাসপাতালে আসার আগেই তিনি মারা গিয়েছিলেন। পরে পুলিশ সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে গেছেন। 

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, সংবাদ পেয়ে লাশ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। ঘটনা সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। আগামীকাল লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর   আত্মহত্যা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close