বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আগেও মজলুম ছিলাম, এখনও আছি: আবিদুল ইসলাম
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৩:০৭ পিএম আপডেট: ২৪.০৮.২০২৫ ৩:৪৩ PM
ছাত্ররাজনীতি নিষিদ্ধের নামে আমাদের বারবার বাধা দেওয়া হয়েছে

ছাত্ররাজনীতি নিষিদ্ধের নামে আমাদের বারবার বাধা দেওয়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আমরা আগে মজলুম ছিলাম। ৫ আগস্ট পরবর্তী এই এক বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আমরা মজলুম আছি।

আজ রবিবার (২৪ আগস্ট) দুপুরে ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এমন মন্তব্য করেন তিনি। 

আবিদ বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চেয়েছিলাম। কিন্তু আমাদের বিরুদ্ধে বারবার প্রোপাগান্ডা চালানো হচ্ছে। ছাত্ররাজনীতি নিষিদ্ধের নামে আমাদের বারবার বাধা দেওয়া হয়েছে।”

আবিদ বলেন, “আমরা একমাত্র ছাত্রসংগঠন যাদের জুলাই গণঅভ্যুত্থানে পূর্ণাঙ্গ স্টেক থাকার পরও সেটাকে কাজে লাগিয়ে কোন অনধিকার চর্চা করিনি। কোন সচিবালয়ে যাইনি, কোন মন্ত্রণালয়ে যাইনি। আমরা আমাদের স্বচ্ছতার প্রাথমিক প্রমাণ দিয়েছি।”

অভিযোগ করে তিনি বলেন, “হলগুলোতে আমাদের নারীদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে, ছাত্রলীগের আতিকাকে যেভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের নারী নেতাকর্মীদেরও নাকি সেভাবে বের করে দেওয়া হবে।”

ছাত্রদলের জিএস পদপ্রার্থী তানভীর বারী হামিম বলেন, “প্রত্যেকটা সংগঠন আমাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে। অথচ আমরা দেখেছি আচরণবিধি ভঙ্গ করে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য গতকাল টিএসসিতে স্ট্যান্ড আপ কমেডি করেছে। আমরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মজলুম   ঢাবি   ছাত্রদল   ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close