প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১২:১৯ পিএম আপডেট: ২৪.০৮.২০২৫ ১:১০ PM

যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে পর পর তিনটি ট্রাকের সংঘর্ষের ঘটনা
সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে পর পর তিনটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে দীর্ঘ যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
আজ রোববার (২৪ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটে যমুনা সেতুর ২৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে নিলে যানজট স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাক-কাভার্ডভ্যান-দুধবাহী গাড়ি একটি আরেকটির পেছনে ধাক্কা দিলে, এই যানজটের সৃষ্টি হয়। এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, “সংঘর্ষে ট্রাকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে লেনজুড়ে আটকে যায়। ফলে উত্তরবঙ্গমুখী উভয় লেনে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো রেকারের সাহায্যে সরিয়ে নেওয়া হলে সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সড়ক স্বাভাবিক হয়।”