শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মায়ের মৃত্যুসংবাদ শুনে ছেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১১:৫৫ AM আপডেট: ২৪.০৮.২০২৫ ১২:৪২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গায় মায়ের মৃত্যুসংবাদ শুনে হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ছেলে।

গতকাল শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যার আগে মাত্র ১০ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত আলাউদ্দীনের স্ত্রী চায়না খাতুন (৬৩) হঠাৎ প্রেসার বেড়ে গেলে মাথা ঘুরে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তি করেন।

খবর পেয়ে ছেলে সাইফুল ইসলাম হাসপাতালে গিয়ে মায়ের খোঁজখবর নেন এবং ওষুধ কিনে দিয়ে আসেন। কিছুক্ষণ পরই মায়ের মৃত্যুসংবাদ পান তিনি। এ খবর সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাইফুল। জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে পারেননি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ইসরাত জেরিন জেসিকা বলেন, “মায়ের মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মা   মৃত্যুসংবাদ   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close