বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বার্সার রোমাঞ্চকর কামব্যাক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১০:১৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লা লিগায় টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়নরা।

আজ রবিবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় রাত দেড়টায় সিউদাদ দে ভ্যালেন্সিয়ায় নাটকীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে কাতালানরা।

প্রথমার্ধে ৮৫% পজেশনে রেখেও গোলপোস্টে বল ঢোকাতে ব্যর্থ হয় বার্সা। উল্টো সুযোগ কাজে লাগিয়ে লেভান্তে হাফটাইমে ২-০ গোলে এগিয়ে যায়। ১৫ মিনিটে ইভান রোমেরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যোগ করা সময়ে (৪৫+৭ মিনিট) হ্যান্ডবলের কারণে ভিএআর থেকে পাওয়া পেনাল্টি থেকে স্কোরলাইন দ্বিগুণ করেন অভিজ্ঞ হোসে লুইস মোরালেস।

এদিন মার্কাস রাশফোর্ড বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো একাদশে ছিলেন, তবে প্রভাব ফেলতে না পেরে বিরতির পরই বদলি হয়ে যান। বিরতির পরই বার্সার রূপ বদল। ৪৯ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান কমান পেদ্রি। মাত্র তিন মিনিট পর রাফিনহার ক্রস থেকে দারুণ ভলিতে সমতা ফেরান ফেরান তোরেস।

শেষ দিকে রবার্ট লেভানডভস্কি নামলেও গোলের দেখা পাননি তিনি। তবে অপেক্ষা শেষ হয় যোগ করা সময়ের প্রথম মিনিটে। বার্সার নম্বর ১০-এর বাড়ানো ক্রসে বিভ্রান্ত হয়ে আত্মঘাতী গোল করেন লেভান্তে ডিফেন্ডার উনাই এলহেসাবেল। সেটিই হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত।

এই জয় নিয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়েই তালিকার শীর্ষে থাকল ফ্লিকের শিষ্যরা। এই কামব্যাকের পর বার্সা শিবিরে বইছে স্বস্তির হাওয়া। বার্সা ফ্যানরাও আজ যেনো দেখলো সেই পুরোনো ফুরফুরে মেজাজের রিদম ধরে রাখা বার্সেলোনাকে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বার্সা   ফুটবল   কামব্যাক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close