বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘সিংহ শিকারের জন্যই বের হয়’, মোদিকে থালাপতি বিজয়ের হুঁশিয়ারি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:১৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইতিহাসের সমান্তরাল চিত্র তুলে ধরে এবং আঞ্চলিক গর্বকে জাগিয়ে তুলে, নিজের দলকে তামিলনাড়ুর রাজনৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করেছেন বিজয়।

২০২৬ সালের ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে মাদুরাই শহরে সম্প্রতি এক হাই-ভোল্টেজ সমাবেশে, ‘তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান এবং অভিনেতা থালাপতি বিজয় ক্ষমতাসীন বিজেপিকে নিজ দলের একমাত্র ‘আদর্শিক শত্রু’ হিসেবে ঘোষণা করেছেন। এছাড়া রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে-কে কেন্দ্রের সাথে গোপন সম্পর্ক রাখার অভিযোগও করেছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তৃতা দেয়ার সময়, অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় টিভিকের প্রতি সমর্থন আদায়ে প্রতীকবাদ, তীক্ষ্ণ রাজনৈতিক বার্তা এবং আবেগপূর্ণ আবেদন ব্যবহার করেন। ২০২৬ সালে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা।
 
অনুষ্ঠানে বিজয় বলেন, “একটি সিংহ ভিড়ের মধ্যে থাকতে জানে এবং সে একা থাকতেও জানে। এটি অনন্য। সিংহ কেবল শিকারের জন্য বেরিয়ে আসে, বিনোদনের জন্য নয়।”

তিনি আরো বলেন, “গুজব রটেছে যে, টিভিকে বিজেপির সাথে হাত মেলাচ্ছে। আমরা বিজেপির সাথে জোট করছি না। আমাদের দল কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের দল জনগণের দল। তামিলনাড়ুর মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে।”

জনসেবা এবং নৈতিক স্পষ্টতার উপর ভিত্তি করে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে টিভিকে-কে একটি ‘বিঘ্নকারী শক্তি’ হিসেবে চিত্রিত করেছেন বিজয়। বিশাল জনসভায় দেয়া তার ভাষণকে টিভিকের ‘মোড় ঘুরিয়ে দেয়া’ ভাষণ হিসেবেই দেখছেন অনেকে। 
 
বিজেপিকে কেন ‘আদর্শিক শত্রু’ বলছেন বিজয়?

বিজেপিকে দ্ব্যর্থহীনভাবে নিজ দলের ‘একমাত্র আদর্শিক শত্রু’ হিসেবে চিহ্নিত করেছেন থালাপতি বিজয়। আর টিভিকের প্ল্যাটফর্মকে অভিহিত করেছেন বিজেপির ‘জনবিরোধী নীতি’ এবং ‘কেন্দ্রীভূত শাসন মডেল’ বলে।
 
বিজেপির বিরুদ্ধে তামিলনাড়ুর নির্দিষ্ট সাংস্কৃতিক ও আর্থ-সামাজিক বাস্তবতা উপেক্ষা করারও অভিযোগ করেছেন বিজয়।

তামিলনাড়ুর শিক্ষার্থীদের কষ্টের প্রতি কেন্দ্র বধির বলে অভিযোগ করে থালাপতি বিজয় সতর্ক করেছেন যে, আঞ্চলিক উদ্বেগ উপেক্ষা করলে ‘রাজনৈতিক মূল্য’ দিতে হবে। 
 
এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “এনইইটি বাতিল করুণ! আপনি কি এটা করতে পারবেন নরেন্দ্র মোদি আগরওয়াল?”
 
মোদিকে উদ্দেশ্য করে বিজয় আরো বলেন, “একগুঁয়েমির কারণে আপনি এই পরীক্ষা চাপিয়ে দেয়া অব্যাহত রেখেছেন… এনইইটি বাতিল করতে হবে।”

সূত্রঃ লাইভমিন্ট, নিউজ১৮


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সিংহ   মোদি   থালাপতি বিজয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close