সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
পিয়াইনে টাস্কফোর্সের অভিযান, ডুবানো হলো ২ নৌকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৪:২৯ AM আপডেট: ২৪.০৮.২০২৫ ৪:৩১ এএম

গোয়াইনঘাটের পিয়াইন নদীতে দিনভর অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। অভিযানে দু’জনকে আটক ও দুইটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়।

শনিবার (২৩ আগস্ট) গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত করা হয়।

জানা যায়, গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদীবেষ্টিত হাজীপুর বালুমহাল একাধিক বার টেন্ডার প্রক্রিয়া হলেও উপযুক্ত মূল্য না পাওয়ায় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ। কিন্তু সাম্প্রতিক কালে এ নদীতে বালু উত্তোলনের খবর চাউর হলে নড়েচড়ে বসে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। দফায় দফায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় নদীটির লাটি সীমানা থেকে হাজীপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ‘এ মহাল ইজারা প্রদান করা হয়নি। এখানে বালু ক্রয়-বিক্রয় উত্তোলনসহ সব প্রক্রিয়া নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।’

অভিযানে আরও অংশ নেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম, গোয়াইনঘাট থানার পরিদর্শক তরিকুল ইসলাম।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  টাস্কফোর্স     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close