বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তেজগাঁওয়ে হঠাৎ গার্মেন্টস বন্ধ, রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই একটি গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে নাবিস্কো ও তিব্বত মোড় এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

আজ শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে রাস্তা অবরোধ করে শ্রমিকরা আন্দোলন করছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ‘পশ’ নামের একটি গার্মেন্টস হঠাৎ করেই গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তিব্বত মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। শ্রমিকদের দাবি, যথাযথ নিয়ম মেনে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে হবে অথবা কারখানা পুনরায় চালু করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নাবিস্কো পয়েন্টে গার্মেন্টস শ্রমিকদের অবরোধের কারণে মহাখালী–তেজগাঁও রুটে উভয়মুখী যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নাগরিকদের বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে:

১. উত্তরার দিক থেকে আসা যানবাহন কাকলী ক্রসিং হয়ে গুলশান-২, গুলশান-১, পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবে।
২. আমতলী হয়ে গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহার করা যাবে।
৩. উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবে।
৪. মহাখালী থেকে বনানী/গুলশান/উত্তরাগামী যান চলাচল স্বাভাবিক রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  তেজগাঁও   গার্মেন্টস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close