বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাকসুতে গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেলে উজ্জ্বল ভিপি, সিয়াম জিএস
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭:৪৮ পিএম

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বিডিজিসিএস)।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্যানেল ঘোষণা করা হয়।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন আরিফুজ্জামান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবু তৌহিদ মো. সিয়াম। সহকারী সাধারণ সম্পাদক পদে (পুরুষ ও নারী) মনোনীত হয়েছেন জিয়া উদ্দিন আয়ান ও মালিহা নামলা। প্যানেলের নাম রাখা হয়েছে “শিক্ষার্থী ঐক্য ফোরাম”।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শিক্ষা ও গবেষণা সম্পাদক : ফারহানা বিনতে জিগার ফারিনা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক : সাজ্জাদ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : মারজিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক : রায়েদ হোসেন, সহ-ক্রিয়া সম্পাদক (পুরুষ ও নারী) : রিং ইয়ং মুরং ও সাবিকুন্নাহার লুবনা, এ ছাড়া তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নকিব আল মাহমুদ এবং সামাজিক সেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন আহসান লাবিব। একই বিভাগের সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন নাদিয়া রহমান অন্বেষা (নারী) ও কাজী মেহরাব (পুরুষ)।

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে নাসিম আল তারেক এবং পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে নাহিদ হাসান ইমন মনোনয়ন পেয়েছেন ।

এছাড়াও, প্যানেলে ছয়জন কার্যকরী সদস্যের মধ্যে তিনজন পুরুষ সাদাত, তাহসিন আহমেদ ও মুহাম্মদ আলী এবং তিনজন নারী তানজিলা তাসনিম, আফিয়া ইবনাত ও পৃষতি খান।

উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবির ইতিমধ্যে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। তবে ছাত্রদলসহ অন্যান্য ছাত্র সংগঠন এখনও প্যানেল ঘোষণা করেনি।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জাকসু   গণতান্ত্রিক   ছাত্রসংসদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close