শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব চেয়েছে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৪:৩৭ পিএম

আগামী ২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হালনাগাদ হিসেব পাঠাতে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গোডাউনের স্থান খালি করার নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে জাতীয় সংসদ নির্বাচনের মালামাল সুষ্ঠুভাবে সংরক্ষণ করা যায়।

ইসির সচিব আখতার আহমেদ ইতোমধ্যেই নির্দেশনাটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসেব আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় প্রেরণ করতে হবে। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের মালামাল সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখতে মালামাল স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দের চাহিদাও পাঠাতে বলেছে ইসি।

ইসি কর্মকর্তারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেনাকাটা শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সব উপকরণ কেনা শেষ করতে চায় কমিশন।

এদিকে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রের গুরুত্বের বিষয় পাঠ্যপুস্তকে অর্ন্তভুক্তির লক্ষ্যে গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা, ছড়া ইত্যাদি লেখনী (Write-up) একই সময়ের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশনাও দিয়েছেন ইসি সচিব।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   নির্বাচন কমিশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close