প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১:৪২ পিএম

সংগৃহীত ছবি
বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ সবসময়ই নতুন কিছু করে নেটিজেনদের চমকে দেন। কখনো কাচ, ঘড়ি, ব্যান্ডেজ কিংবা সফট টয় দিয়ে তৈরি পোশাকে হাজির হয়ে যেমন আলোচনায় এসেছেন, এবার তিনি খবরের শিরোনামে এসেছেন ভিন্ন কারণে। পোশাক নয়, ব্যক্তিগত জীবন নিয়েই এবার আলোচনায় উরফি।
দীর্ঘদিন ধরেই তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার আর গুঞ্জন নয়—নিজের প্রেমিককে প্রকাশ্যে এনেছেন উরফি। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন— “আমি আমার প্রেমিককে খুব মিস করছি।” সেখানে তিনি তরুণ কৌস ত্রিবেদীকে ট্যাগ করেন।
উরফি আগেই জানিয়েছিলেন, তার প্রেমিক দিল্লির বাসিন্দা এবং একেবারেই আলাদা ধাঁচের মানুষ। মিডিয়ার আলো-ঝলমল দুনিয়া থেকে দূরেই থাকতে পছন্দ করেন তিনি। কৌস ত্রিবেদীর ব্যক্তিগত তথ্য খুব বেশি পাওয়া না গেলেও জানা যায়, তিনি বিদেশে বেশ সময় কাটান। তার ইনস্টাগ্রাম বায়োতে লেখা— “আমি বিখ্যাত নই, কিন্তু মানুষ আমাকে অবশ্যই চেনে।” বর্তমানে তার ফলোয়ার্স মাত্র ২,৩০০, যেখানে উরফির ফলোয়ার্স ৫.৩ মিলিয়ন।
ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন—উরফির এই নতুন প্রেমের গল্প কোথায় গিয়ে দাঁড়াবে? তবে আপাতত তার প্রেমিককে প্রকাশ্যে আনার পর নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা-সমালোচনা।