বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, জোরালো হচ্ছে গুঞ্জন
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৮:৪১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ যেন হঠাৎ করেই নিজের মনোবাসনা প্রকাশ করে ফেললেন। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হওয়ার পর এক গেমিং সেশনে রিয়াল মাদ্রিদের নাম উচ্চারণ করায় স্প্যানিশ গণমাধ্যমে তার সম্ভাব্য ট্রান্সফার নিয়ে গুঞ্জন আরও বেড়েছে।

ক্লাব বিশ্বকাপ জয়ের পর দারুণ ফর্মে থাকা এনজো ফার্নান্দেজকে নিয়ে ইউরোপীয় সংবাদমাধ্যমে ইতোমধ্যে সরগরম আলোচনা চলছে। প্রায় ১৫০ মিলিয়ন ডলারের সম্ভাব্য ট্রান্সফার ফি নিয়েও খবর প্রকাশিত হয়েছে। এমন সময়েই এক স্ট্রিমারের সঙ্গে লাইভ খেলায় দেওয়া মন্তব্য ভক্তদের কৌতূহল বাড়িয়েছে বহুগুণে।

স্ট্রিমার দাভো জেনেইজের সঙ্গে ভার্চুয়াল দল বানানোর খেলায় অংশ নিয়েছিলেন এনজো। নিয়ম ছিল, রুলেট ঘুরে যেই ক্লাবের নাম আসবে সেখান থেকে একজন খেলোয়াড় বেছে নিতে হবে। শেষ রাউন্ডে রুলেট ঘোরানোর আগে দাভো তাকে প্রশ্ন করলেন—
‘কোন দল চান এবার?’

মুচকি হেসে এনজোর উত্তর ছিল—‘মাদ্রিদ।’
স্ট্রিমার বিস্মিত হয়ে বললেন, ‘এখনো তো মাদ্রিদ পাননি, নিশ্চয়ই অপেক্ষা করছেন।’
এনজোর সোজা উত্তর, ‘অবশ্যই।’

মুহূর্তটা এতটাই স্বতঃস্ফূর্ত ছিল যে, অনেকে বিষয়টি হালকাভাবে নিলেও, অনেকের কাছে এটি রিয়াল মাদ্রিদের প্রতি তার এক ধরনের ইঙ্গিত মনে হয়েছে।

চেলসির হয়ে মাঝমাঠে নির্ভরযোগ্যতা গড়ে তোলা এনজো ফার্নান্দেজকে দলে চাইবে ইউরোপের যেকোনো বড় ক্লাবই। তবে যদি সত্যিই তার লক্ষ্য হয় সান্তিয়াগো বার্নাবেউ, তবে সেটি হতে পারে ইউরোপীয় ফুটবলের আসন্ন সবচেয়ে আলোচিত ট্রান্সফার কাহিনি।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এনজো ফার্নান্দেজ   রিয়াল মাদ্রিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close