বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:৩৯ পিএম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল। তাঁর সিরাত অনুসরণের মাধ্যমে তরুণ ও যুব সমাজ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে।’

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে তাঁর সাথে বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারীর সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বর্তমান সময়ের তরুণরা নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে। তারা চাকরি, শিক্ষা, সম্পর্ক, মানসিক চাপ প্রভৃতি সমস্যায় দিশেহারা হয়ে পড়ে। রাসূল (সা.)-এর জীবন-সংগ্রাম থেকে তরুণরা কীভাবে বাধা মোকাবেলা করে উন্নতির পথে এগোতে হয় সেটা শিখতে পারে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, রাসূল (সা.) একজন চূড়ান্ত সফল ব্যক্তি ছিলেন। পরিবার, সমাজ, যুদ্ধক্ষেত্র, রাষ্ট্র-সবক্ষেত্রে তিনি ছিলেন সফল। এরূপ সফল নেতৃত্ব গুণ অর্জনের জন্য তরুণদেরকে সিরাত অনুশীলনে মনোনিবেশ করা প্রয়োজন।

সিরাত চর্চার গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, ‘রাসূল (সা.) আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারি। তাঁর সিরাত চর্চার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।’

সাক্ষাৎকালে তাঁরা বিশ্বব্যাপী যুব সমাজের মাঝে সিরাত চর্চা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় ড. মিজানুর আগামী ২২ সেপ্টেম্বর ঢাকার কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠেয় সিরাত সম্মেলনে যোগদানের জন্য উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মহানবী (সা.)   তরুণ   যুবক   ধর্ম উপদেষ্টা চরিত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close