প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২:৫৩ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ৪:৫৮ PM

সংগৃহীত ছবি
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) উপদেষ্টা পরিষদের ৩৯তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ খসড়া চুক্তি প্রণয়নের উদ্যোগ নিয়েছে। অনুমোদিত খসড়া অনুযায়ী, উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে প্রবেশ ও অবস্থান করতে পারবেন।