প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১০:০১ AM আপডেট: ২১.০৮.২০২৫ ১০:০৬ এএম

সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থীরা মধ্যরাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। তাদের অভিযোগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অযৌক্তিকভাবে সব গ্রেডে কোটা এবং বিশেষ সুবিধা দাবি করছে এবং বিএসসি ডিগ্রিধারীদের ‘কুলাঙ্গার’ বলে অপমান করেছে।
গতকাল বুধবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টায় বুয়েট থেকে মিছিল বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা “কোটা না মেধা, মেধা মেধা”, “ছাগল দিয়ে হালচাষ হবে না হবে না”, “চাকরি তুই করলে কর, ইঞ্জিনিয়ার বানান কর” বলে স্লোগান দেয়।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৈয়দ মুহাম্মদ মুশফিক আলম বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সব গ্রেডে কোটা এবং ৫০ শতাংশ পদোন্নতি দাবি করছে। আমরা বলেছি ৯ম গ্রেডে বিএসসি ছাড়া কেউ যাবে না, ১০ম গ্রেড যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে। অপমানসহ আমরা এসব দাবি মেনে নেব না।”
এর আগে গতকাল (২০ আগস্ট) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবে। সেখানে তারা পদ সংরক্ষণ, উপসহকারী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতি সহ ৭ দফা দাবি উপস্থাপন করেন।