বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যারা ট্রল করে, তারা আসলে হতাশাগ্রস্ত মানুষ: দীঘি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৮:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় যার অভিষেক হয়। মাঝে দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে ফিরেছেন তিনি। তবে তার এই পথচলা মোটেও সহজ ছিল না, বিভিন্ন সময়ে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা গসিপ; হয়েছেন ট্রলের শিকারও।

শুরুতে ট্রল হলে ভীষণ কষ্ট পেলেও এখন আর এসবকে পাত্তা দেন না বলেই জানান এই চিত্রতারকা।  

উল্লেখ্য, সর্বশেষ ‘জংলি’ সিনেমার মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন দীঘি। এম রহিম পরিচালিত সিনেমাটিতে নায়ক সিয়াম আহমেদের বিপরীতে দেখা যায় তাকে। এরপর আপাতত নতুন কোনো সিনেমাতেও দেখা না গেলেও সামনে বেশ কিছু প্রজেক্ট রয়েছে দীঘির। সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েকটি শো শেষ করে দেশে ফিরেছেন, শিগগিরই কাজে যোগ দেবেন।

দীঘি বলেন, “একটা সময় খুব মন খারাপ থাকত। ভেঙে পড়তাম। ভাবতাম, কেন ট্রল হচ্ছে- আমি তো ট্রল হওয়ার মতো কিছু করিনি। পরে দেখলাম শাকিব খানকে নিয়েও ট্রল হয়, জয়া আহসানকে নিয়েও হয়। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এমনকি আমার প্রিয় রণবীরকে নিয়েও ট্রল হয়।”

ঈর্ষা থেকেই ট্রল করে বলে দাবি দীঘির। তার কথায়, “কিছু মানুষের স্বভাবই হলো অন্যকে ট্রল করা। যারা ট্রল করে, তারা আসলে হতাশাগ্রস্ত ও অসফল মানুষ; সফলদের দেখে তাদের ঈর্ষা হয়। সেই ঈর্ষা থেকেই তারা ট্রল করে।”

এছাড়াও ট্রলিং নিয়ে ভাবলেই নিজের ক্ষতি উল্লেখ করে দীঘির বলেন, “একজন মানুষকে সবাই ভালোবাসবে- এটা কখনোই সম্ভব নয়। যদি এসব আমি নেগেটিভভাবে নিই, তাহলে হতাশ হয়ে পড়ব, কাজে মনোযোগ দিতে পারব না। তাই এদের প্রাধান্য দেওয়াটা বোকামি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


  


আরও সংবাদ   বিষয়:  ট্রল   হতাশাগ্রস্ত মানুষ   দীঘি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close