শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:১৪ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৫:৪২ PM
উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পিংকি আক্তার (২৫) স্থানীয় আনছার আলীর মেয়ে। তার সাবেক স্বামী বদর উদ্দিন (২৮) একই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে পিংকি ও বদর উদ্দিনের বিয়ে হয়। তাদের চার বছরের একটি সন্তানও রয়েছে। পারিবারিক কলহের কারণে গত এপ্রিল মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। বুধবার সকালে সন্তানকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে আসেন বদর উদ্দিন। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পিংকি আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই পিংকি মারা যান। পরে বদর উদ্দিন নিজেও বিষপান করে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় পিংকির সন্তান বাড়িতে ছিল। মায়ের হত্যাকাণ্ডের দৃশ্য দেখেছে শিশুটি।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তান নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সাবেক স্ত্রী   হত্যা   আত্মহত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close