প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪:২৯ AM

সংগৃহীত ছবি
দ্য হানড্রেডে নর্দার্ন সুপার জায়ান্টসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন ম্যানচেস্টার অরিজিনালসের সনি বেকার। মাত্র ২২ বছর বয়সেই তিনি গড়লেন বিশেষ এক রেকর্ড। টুর্নামেন্টের ইতিহাসে মাত্র চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেছেন এই ইংলিশ পেসার।
গতকাল সোমবার (১৮ আগস্ট) ম্যাচের শুরুতে কিছুটা ব্যর্থতা দিয়ে শুরু করেছিলেন বেকার। নিজের প্রথম স্পেলের ১০ বলের মধ্যে ৪টিতেই বাউন্ডারি খেয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় স্পেলেই ঘুরে দাঁড়ান। ১৫তম বলে বোল্ড করেন অভিজ্ঞ ব্যাটার ডেভিড মালানকে। এরপর আবার আক্রমণে ফিরে পরপর দুই বলে টম লজ ও জ্যাকব ডাফিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।
এর আগে দ্য হানড্রেডে তিনজন বোলার হ্যাটট্রিক করেছিলেন—
১. ২০২১ সালে বার্মিংহ্যাম ফিনিক্সের ইমরান তাহির (ওয়েলশ ফায়ারের বিপক্ষে)
২. ২০২৩ সালে সাউদার্ন ব্রেভের টাইমাল মিলস (ওয়েলশ ফায়ারের বিপক্ষে)
৩. ২০২৪ সালে ওভাল ইনভিন্সিবলসের স্যাম কারান (লন্ডন স্পিরিটের বিপক্ষে)।
এবার সেই তালিকায় যুক্ত হলো বেকারের নাম।
সম্প্রতি ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সনি বেকার। জাতীয় দলের ঘোষণা আসার পরই দ্য হানড্রেডে এই অনন্য কীর্তি গড়লেন তিনি।