বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হরিণের সঙ্গে ধাক্কা, প্রাক্তন বিশ্ব সুন্দরীর মর্মান্তিক মৃত্যু
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৪:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিস ইউনিভার্স (২০১৭) সেনিয়া অ্যালেক্সান্ড্রোভা রাশিয়াতে স্বামী টেভর ওবলাস্টের গাড়ি করে সফর করার সময়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন । তাদের গাড়িটি মাঝ রাস্তায় একটি হরিণের সঙ্গে ধাক্কা খেয়েছিল। দ্রুত তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকলেও শেষ রক্ষা হয়নি। 

গত ১২ আগস্ট মাত্র ৩০ বছর বয়সেই নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন এ বিশ্ব সুন্দরী। 

দুর্ঘটনাটি ঘটে ৫ জুলাই। সেনিয়া ও তার স্বামী বাড়ি ফিরছিলেন। চালকের আসনে ছিলেন সেনিয়ার স্বামী। আর তার পাশেই বসেছিলেন সেনিয়া। মাঝ রাস্তায় হরিণের সঙ্গে ধাক্কা লাগার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাদের গাড়িটি। শেষ পর্যন্ত উল্টে যায় গাড়ি।

বিধ্বস্ত গাড়ি থেকে অচেতন অবস্থায় বের করে আনা হয়েছিল আন্তর্জাতিক মডেলকে। এই দুর্ঘটনায় টেভর নিজেও আহত ছিলেন বলে জানা যায়।

সেনিয়ার স্বামী সংবাদমাধ্যমের কাছে বলেছেন, “মুহূর্তের মধ্যে সব কিছু বদলে গিয়েছিল। এক সেকেন্ডের মধ্যেই সবকিছু ঘটে যায়। আমার আর কিছু করার ছিল না। ধাক্কা লেগে গাড়ির সামনে এসে পড়ে হরিণটি। আমিও আর সামলাতে পারিনি। ও (সেনিয়া) অচেতন হয়ে পড়ে। ওর মাথা ফেটে গিয়েছিল বীভৎসভাবে, রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ।”

টেভর জানান, ওই হরিণটির পা গাড়ির কাচ ভেদ করে এসে ধাক্কা দিয়েছিল সেনিয়ার মাথায়। অচেতন অবস্থায় মস্কোর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেনিয়াকে। প্রথম থেকেই তার অবস্থা সঙ্কটজনক ছিল। তাই এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু গত ১২ আগস্ট মৃত্যু হয় তার।

সম্প্রতি এই খবর প্রকাশ্যে এনেছেন তার স্বামী।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  হরিণ   প্রাক্তন   বিশ্ব সুন্দরী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close