প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৭:০০ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৭:০২ PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির শর্ত হিসেবে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ ছাড়ার প্রস্তাব দিয়েছেন। বিনিময়ে পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্থিতিশীলতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।
রয়টার্সকে দেওয়া একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বৈঠকে পুতিন এ প্রস্তাব দেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম মার্কিন ও রুশ প্রেসিডেন্ট মুখোমুখি বৈঠক করলেন।
আগামীকাল সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফর করবেন। যুদ্ধ সমাধানের সম্ভাবনা নিয়েই তাঁর এ সফর।
ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পুতিনের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে ইউক্রেনের ভূমি ভাগাভাগি ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে। এ বিষয়ে ‘বড় ঐকমত্য’ হয়েছে বলে তিনি দাবি করেন। তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
পুতিনের প্রস্তাবে যা আছে:
• ইউক্রেন সেনাদের দোনেৎস্ক ও লুহানস্ক থেকে সরে যেতে হবে।
• রাশিয়া খেরসন ও জাপোরিঝঝিয়ায় স্থিতিশীলতা বজায় রাখবে।
• ইউক্রেনকে ন্যাটোতে যোগ না দেওয়ার শর্ত মানতে হবে।
• ইউক্রেনে রুশ ভাষার মর্যাদা ও রুশ অর্থোডক্স গির্জার স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
• ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকৃতি আদায় করার চেষ্টা করছে মস্কো।
• রাশিয়া আশা করছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কিছু অংশ তুলে নেওয়া হবে।
তবে ইউক্রেন স্পষ্ট জানিয়ে দিয়েছে, দোনেৎস্ক ছাড়বে না তারা। কিয়েভ মনে করে, ওই অঞ্চলের শক্ত ঘাঁটি রাশিয়ার হামলা ঠেকাতে গুরুত্বপূর্ণ।
পুতিনের শর্ত মেনে নেওয়া ইউক্রেন নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তিনি ইতিমধ্যে স্পষ্ট করেছেন, “সম্পূর্ণ সমঝোতা না হলে কোনো যুদ্ধবিরতি হবে না।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ