শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সেনবাগে সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা প্রদান
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৬:২৪ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৬:২৭ PM
সেনবাগে সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা প্রদান

সেনবাগে সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা প্রদান

নোয়াখালীর সেনবাগ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলী আজগরকে বিদায়ী সংবর্ধনা প্রদান ও নবাগত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমানকে বরণ করেছে সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। 

আজ রবিবার (১৭ আগস্ট) সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার পারভেজ এবং সঞ্চালনায় ছিলেন কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলী আজগর, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হেলাল উদ্দিন আহমেদ, নবাগত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কামাল উদ্দিন, উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, পশ্চিম ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উল্যাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব গোলাম মাওলা বাবু।

এসময় উপজেলার ১১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অফিসার ও শিক্ষক বৃন্দ তাদের বক্তব্যে বিদায়ী সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলী আজগরের ভুয়সী প্রশংসা করেন। বিদায়ী বক্তব্যে জনাব আলী আজগর সেনবাগে তার কর্মকালের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে সার্বিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, জনাব আলী আজগর দীর্ঘ প্রায় ৮ বছর অত্যন্ত সততা ও সুনামের সাথে চাকুরী করে সম্প্রতি দাগনভূঁইয়া উপজেলায় বদলী হন। বিদায়ী সংবর্ধনা শেষে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এর আগে, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের  টাইফয়েড টিকা প্রদান সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ, বিশ্ব স্বাস্থ্য ‍সংস্থার প্রতিনিধি ডা. সাব্বির আহমেদ। 

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সেনবাগ   সংবর্ধনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close