প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৩:০৩ AM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক মো. দুলাল হোসেন এক উঠান বৈঠকের আয়োজন করেছেন।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচলের হারারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুলাল হোসেন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিলেন একটি স্বনির্ভরশীল বাংলাদেশ। তার সুযোগ্য পুত্র তারেক রহমান আজ গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য ৩১ দফা দিয়েছেন। এই কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি উন্নত রাষ্ট্রে রূপ নেবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মামলা-হামলার মধ্যেও রাজপথে ছিলাম, এখনও আছি। দেশের মানুষ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের জন্য প্রস্তুত।’
বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিও পালন করা হয়।
বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা দেশের সামগ্রিক পরিবর্তনের রূপরেখা, যা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। উঠান বৈঠক সেই উদ্দেশ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
স্বদেশ প্রতিদিন/এমএম