কাহারোলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:৩০ পিএম

দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে একটি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কাহারোল উপজেলা শাখার সভাপতি শ্রী নির্মল চন্দ্র রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জু।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. গোলাম মোস্তফা বাদশা, সভাপতি, কাহারোল উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, প্রভাষক মো. শামীম আলি, সাধারণ সম্পাদক, কাহারোল উপজেলা বিএনপি, মো. আবুল হোসেন রাজা, জেলা বিএনপির সদস্য, মো. মতিউর রহমান, দপ্তর সম্পাদক, কাহারোল উপজেলা বিএনপি। এছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/এমএম