বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নওগাঁয় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:২৭ পিএম

নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় আত্রাই নদীর প্রায় ১০ মিটার বেড়িবাঁধ ভেঙে স্থানীয় এলাকায় পানি প্রবেশ করেছে। এতে তালপাতিলা গ্রামসহ চকবালু, চকরামপুর ও আশেপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে কয়েকশ’ পরিবার পানিবন্দী হয়েছেন। রোপা আমন ধানের ফসলও পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়রা জানান, একই স্থানে গত বছরও বেড়িবাঁধ ভেঙেছিল। মাসখানেক আগে মেরামত করা হলেও এবার আবারও বাঁধ ভেঙেছে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে আত্রাই নদীর মান্দা উপজেলার জোত বাজার পয়েন্টে পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার এবং রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছোট যমুনা ও পুনর্ভবা নদীর পানি এখনও বিপদসীমার নিচে থাকলেও বৃদ্ধি অব্যাহত রয়েছে।

এতে চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ী, জোকাহাট, দ্বারিয়াপুর, নুরুল্লাবাদ, পারনুরুল্লাবাদ ও তালপাতিলা এলাকা অন্তত ১০টি বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মূল বাধের অন্তত ২০টি পয়েন্ট উচ্চ ঝুঁকির তালিকায় রয়েছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারি করছে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি না হলে জেলার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে এবং নদীর পানি কমে যাবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   আত্রাই নদী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close