সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
চিরিরবন্দরে পেশাজীবি পরিষদ ও আদর্শ শিক্ষক ফেডারেশনের কর্মীসভা অনুষ্ঠিত
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:১৯ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে আদর্শ সমাজ গঠনে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১৬ আগস্ট) উপজেলার চিরিরবন্দর কমিউনিটি এন্ড কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ শামসুজ্জোহা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আফতাব উদ্দিন মোল্লা। 

পেশাজীবি পরিষদের চিরিরবন্দর উপজেলা সভাপতি রমজান আলী শাহ-এর সভাপতিত্বে ও আদর্শ শিক্ষক ফেডারেশন চিরিরবন্দর উপজেলা সভাপতি প্রভাষক রাজিয়ূল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজিবুর রহমান পলাশ, আদর্শ শিক্ষক পরিষদের জেলা সভাপতি মশিউর রহমান, পেশাজীবি পরিষদ দিনাজপুর জেলা সেক্রেটারি অধ্যাপক আসম ইব্রাহিম।

আরো উপস্থিত ছিলেন, প্রভাষক রাশেদুল হক, অধ্যক্ষ ইউসুফ আলী, মাওলানা লুৎফর রহমান, প্রভাষক আবদুল্লাহ জুয়েল, সাখাওয়াত হোসেন, ডা. মাজেদুর রহমান, প্রভাষক আকরাম আলীসহ অনেকে।

প্রধান অতিথি ড. শামসুজ্জোহা বলেন, “৫ আগষ্ট পরবর্তী একটি দুর্নীতি আর অপরাধ মুক্ত দেশ গড়তে শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষদের আরো বেশি এগিয়ে আসতে হবে।”

তিনি আরো বলেন, “দীর্ঘ আওয়ামী শাসনে মানুষের স্বাধীন মতকে দাবিয়ে রেখে একনায়কতন্ত্র কায়েম করেছিলো। আজ সময় এসেছে, বিভিন্ন পেশার মানুষ ঐক্যবদ্ধ থেকে অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে।”

প্রধান বক্তা আফতাব উদ্দিন মোল্লা বলেন, “আগামী নির্বাচনে শিক্ষক সমাজের ভূমিকা অনেক। ৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশ আর আগের সময়ে ফিরে যাবে না, ঘুষ দুর্নীতি আর চাঁদাবাজ মুক্ত দেশ গঠনে কারা ভূমিকা রাখেছে সেটা আজ জাতীর কাছে পরিস্কার।”

এছাড়াও তিনি নিজ নিজ অবস্থান থেকে আগামীতে ন্যায় ইনসাব ভিত্তিক সমাজ গঠনে যারা ভূমিকা রাখবে তাদের পক্ষে জনগণের জোরালো সমর্থন কামনা করেন।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চিরিরবন্দর   পেশা   পরিষদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close