বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      
ট্রাম্পের যে আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন টম ক্রুজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘মিশন : ইম্পসিবল’ তারকা টম ক্রুজ এ বছরের মর্যাদাপূর্ণ কেনেডি সেন্টার অনার্স গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। 

২০২৫ সালের সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তার নাম প্রস্তাব করা হলেও, ‘সময়সূচির জটিলতার’ কারণে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

উল্লেখ্য, ২০২৫ সালের কেনেডি সেন্টার অনার্স অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর এবং সিবিএস টেলিভিশনে সম্প্রচারিত হবে বলে জানানো হয়েছে।

টম ক্রুজের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প বুধবার ৪৮তম কেনেডি সেন্টার অনার্সের জন্য যে তালিকা প্রকাশ করেছেন, তাতে স্থান পেয়েছেন ব্রডওয়ে তারকা মাইকেল ক্রফোর্ড, কান্ট্রি সংগীতশিল্পী জর্জ স্ট্রেইট, ‘আই উইল সারভাইভ’ খ্যাত গায়িকা গ্লোরিয়া গেনর ও চলচ্চিত্র অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন ও জনপ্রিয় গ্ল্যাম মেটাল ব্যান্ড কিস।

অনুষ্ঠান নিয়ে ট্রাম্প রসিকতা করে বলেন, “আমি সবসময় একটি কেনেডি সেন্টার অ্যাওয়ার্ড চাইতাম, কিন্তু কখনো পাইনি। তাই ভাবলাম, চেয়ারম্যান হয়ে নিজেকেই সম্মাননা দিয়ে দিই। আগামী বছর আমরা ট্রাম্পকে সম্মান জানাবো, ঠিক আছে?”

ট্রাম্প ইতোমধ্যে কেনেডি সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এদিকে, হাউস রিপাবলিকান সদস্যরা প্রস্তাব দিয়েছেন- প্রতিষ্ঠানটির অপেরা হাউসটির নাম পরিবর্তন করে মেলানিয়া ট্রাম্প অপেরা হাউস রাখা হোক। তবে এটি কংগ্রেসে ভোটে উঠবে কি না, তা এখনো অনিশ্চিত।

সূত্রঃ হলিউড রিপোর্টার ও ওয়াশিংটন পোস্ট।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   আমন্ত্রণ   টম ক্রুজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close