শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধানমন্ডি বত্রিশ ও বাংলামোটরে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:১৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৫ আগস্ট রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে রূপায়ন টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। 

তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে একাধিক ব্যক্তি এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। 

রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার বলেন, আমরা ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। রাত ১২টা নাগাদ ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমাদের টিম সেখানে আছে। 

এর আগে, ১৫ আগস্ট ঘিরে দিনভর উত্তেজনার মধ্যে রাত ১০টার দিকে ধানমণ্ডি ৩২ সংলগ্ন রাসেল স্কয়ারের বাস কাউন্টারগুলোর সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

পরে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের আলামত নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিশ বলেন, রাত ১০টার দিকে রাসেল স্কয়ার মোড়ের পাশেই তাজরিন ফার্মেসির সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।

স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  ককটেল বিস্ফোরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close