বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:৪৮ পিএম আপডেট: ১৫.০৮.২০২৫ ৮:৫১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় দুই পাইলটসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

জানা গেছে, নতুন বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে দেশব্যাপী ১৮৯ জন নিহত হয়েছেন, এবং এখনও অনেক মানুষ নিখোঁজ থাকতে পারেন।

প্রাদেশিক সরকারের এমআই-১৭ হেলিকপ্টারটি খারাপ আবহাওয়ার মধ্যে মোহমান্দ জেলার পান্ডিয়ালি এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিতে গিয়ে বিধ্বস্ত হয়। প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি বাজাউর এলাকায় ত্রাণ সরবরাহ করছিল।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্যায় ১৫০ জন নিহত হয়েছেন। পাকিস্তানে মোট নিহত ১৮৯ জনের মধ্যে ১৬৩ জন পুরুষ, ১৪ জন নারী এবং ১২ জন শিশু। বুন জেলায় মারা গেছে ৯১ জন। প্রদেশজুড়ে ৪৫টি বাড়ি, তিনটি স্কুল এবং আরও আটটি স্থাপনা ধ্বংস হয়েছে; এর মধ্যে সোয়াত জেলায় ২৬টি বাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

এদিকে, এনডিএমএ শুক্রবার থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আরও এক দফা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টিপাত প্রায়ই ধ্বংসযজ্ঞ চালায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে আরও তীব্র হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close