শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান মোতাহার হোসেন      ● পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেফতার       ● ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ      ● ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড      ● পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ      ● দেশে ফিরেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান      ● ২৩৫ পিচ ‍ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার      ● আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে তারেক রহমান      ● তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী      ● জুমার নামাজের পর আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল      ● কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন      ● মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত আহত ৬      
ভারতে মেঘ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৬, আরও বাড়ার শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১০:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কিস্তার বিভাগের চাশোতি গ্রামে ভয়াবহ মেঘ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। আশঙ্কা করা হচ্ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঘটে এই মেঘ বিস্ফোরণ, যা অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক ভারী বৃষ্টি সৃষ্টি করে। এতে আকস্মিক বন্যা তৈরি হয় এবং বহু মানুষ পানিতে ভেসে যায়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সেখানে মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে খুবই অল্প সময়ের মধ্যে ছোট একটি জায়গায় অস্বাভাবিক বৃষ্টিপাত হয়। যেটির প্রভাবে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এ বন্যার পানিতে ভেসে যান শত শত মানুষ।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে উদ্ধার অভিযানে সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে।

মেঘ বিস্ফোরণ হল প্রাকৃতিক একটি দুর্যোগ, যেখানে হঠাৎ ভারী মেঘ জমে অল্প সময়ের মধ্যে তীব্র বৃষ্টি হয়, ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় আকস্মিক বন্যা সৃষ্টি হয়।

দুর্যোগের জায়গা দুর্গম হওয়ায় উদ্ধারকারীরা সমস্যা সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা রাজধানী শ্রীনগর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই ওই এলাকায় সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। 

এর আগে, ৫ আগস্ট উত্তরাখণ্ডের হিমালয় শহর ধারালিতে মেঘ বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হওয়ার আশঙ্কা করা হয়েছিল।

সূত্র: পিটিআই

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মেঘ বিস্ফোরণ   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close