প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৭:১৪ পিএম

যশোরের অভয়নগরে ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে মাটিতে পুঁতে রেখে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের মামলার অন্যতম আসামি বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে যৌথ বাহিনী খুলনা থেকে গ্রেপ্তার করেছে।
বুধবার রাতে নগরীর হোটেল রোজ গার্ডেন-২ থেকে জনিকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর তার পদ স্থগিত করা হয়েছিল।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, “জনিকে আমরা বুঝে পেয়েছি, তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ