প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৭:১১ পিএম আপডেট: ১৪.০৮.২০২৫ ৭:১৫ PM

সংগৃহীত ছবি
আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, তারা শীঘ্রই সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে, যেখানে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়া হবে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশনের ।
আখতার আহমেদ বলেন, “আমরা এটা (রোডম্যাপ) নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপটা দিতে পারব।”
নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, “যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন, ৩১৮টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, প্রাথমিকভাবে তাদের জন্য কাউকে ফিল্ডে পাঠাব, আমাদের প্রয়োজনীয় তথ্যের জন্য।”
প্রবাসীদের ভোট দেয়া প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “আউট অব কান্ট্রি ভোটিং (প্রবাসীদের ভোট) নিয়ে আজকে কিছু আলোচনা হয়েছে পদ্ধতিটা কী, প্রসেসটা কী হবে, কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে। এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। এটা নিয়ে আরেকটু আলোচনা বাকি আছে। আলোচনার পর আমরা নিয়মিত ব্রিফ করব।”