বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস সেলিম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১:৩৮ পিএম

মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস মো. আমিনুর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাতে সদর উপজেলার দিঘী ইউনিয়নের দিঘী এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আমিনুর রহমান সেলিম সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় অনেক ছা্ত্র ও জনতা আহত হন। এ ঘটনায় গাজী কিরণ নামের এক ব্যক্তি বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আজকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১৩ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে বিকেলের দিকে তাকে আদালতে প্রেরণ করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাবেক স্বস্থ্যমন্ত্রী   জাহিদ মালেক এপিএস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close