সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নওগাঁর সাপাহারে হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:৪৭ পিএম

নওগাঁর সাপাহারে হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর সাপাহার উপজেলা সদরের মডেল মসজিদ মিলনায়তনে এই সম্মেলন আয়োজন করা হয়।

হেফাজতে ইসলাম নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলা সাধারণ সম্পাদক শায়খুল হাদিস আল্লামা রেদওয়ানুল্লাহ, সহসভাপতি হাফেজ মাও: ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাশেমী প্রমুখ বক্তব্য দেন।

বক্তব্য ও প্রায় এক ঘন্টা চলা আলোচনার পর সর্বসম্মতিক্রমে হাফেজ মাও: ইউসুফ আব্দুল্লাহ হাবিবী খতিব জিরোপয়েন্ট জামে মসজিদকে সভাপতি এবং মুফতি জহির রায়হান খতিব সাপাহার বাজার জামে মসজিদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট সাপাহার উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এসময় মডেল মসজিদ মিলনায়তনে শতাধিক হাফেজ, মুফতি ও মাওলানা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close