বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্ধবীর স্বামীকে বিয়ে করে আফসোস করছেন হনসিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও জন্মদিনে হনসিকার একটি পোস্ট গুঞ্জন আরো উসকে দিলেন। অভিনেত্রী হনসিকা মোতওয়ানি এবং সোহেল খাতুরিয়ার ঘর ভাঙার গুঞ্জন নতুন নয়। তাদের সম্পর্কের নাকি তাল কেটেছে। 

গত ৯ আগস্ট ৩৪-এ পা রাখলেন হনসিকা। বিশেষ দিনে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেছেন অভিনেত্রী। 

ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘জীবনে যা পেয়েছি, তার জন্য খুবই বিনীত এবং কৃতজ্ঞ। বিশেষ দিনে ভালোবাসা মুড়ে ছিলাম। বাড়তি পাওনা কেক। ছোট ছোট সব মুহূর্তগুলোর জন্য উচ্ছ্বসিত। এই বছরটা এমন অনেক শিক্ষা দিয়েছে, যেগুলো আদৌ আমি চাইনি। নিজের মধ্যে অজানা শক্তি খুঁজে পেয়েছি। শুভেচ্ছাবার্তায় মন আর ফোন দুই-ই ভরে আছে। ভেতর থেকে শান্তি পাচ্ছি।’’

অনুরাগীরা মনে করছেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের সংগ্রামকেই ‘শিক্ষা’ বলে উল্লেখ করেছেন হনসিকা। তার এই পোস্ট যেন কৌতূহলের আগুনে ঘৃতাহুতি।

হনসিকা যে বিয়ের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সরিয়েছেন, তা অনুরাগীদের নজরে পড়েছে। ২০২২ সালের ডিসেম্বরে জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে এক জমকালো অনুষ্ঠানে হনসিকা এবং সোহেল বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তিন দিনের সেই অনুষ্ঠান ছিল জাঁকজমকপূর্ণ। প্রাক-বিবাহ অনুষ্ঠানে ছিল মুম্বাইয়ের মাতা কি চৌকি, গ্রিসে একটি ব্যাচেলোরেট পার্টি এবং জয়পুরে একটি থিমের পার্টি। মেহেন্দি, সুফি নাইট এবং গায়ে হলুদের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

তারপরে একটি ক্যাসিনো-থিমযুক্ত আফটার-পার্টিও হয়েছিল। তবে এত ধুমধাম করে বিয়ে করেও শান্তির নীড় পাননি তারা। ইন্ডাস্ট্রির ভেতরের গুঞ্জন, বিয়ের মাত্র দু’বছর কাটতেই হনসিকা এবং সোহেল এখন আলাদা থাকতে শুরু করেছেন। অভিনেত্রী নাকি স্বামীকে ছেড়ে নিজের মায়ের কাছে ফিরে এসেছেন। ফলে তার দাম্পত্যে চিড় ধরেছে বলে আঁচ করেন অনেকেই।

শোনা যায়, সোহেলের প্রাক্তন স্ত্রীর বন্ধু ছিলেন হনসিকা। নিন্দুকেরা বলেন, “বান্ধবীর সংসার ভেঙে নিজের ঘর সাজিয়েছেন নায়িকা। তা নিয়ে তাকে কটাক্ষও কম শুনতে হয়নি।”

তবে, এখনো বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে আপাতত কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু হনসিকার। ‘শাকা লাকা বুম বুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে করুণা নামে একটি চরিত্রে অভিনয় করেন তিনি। পর্দায় সেই ছোট মেয়ের সারল্য মন জয় করে নেয় সবার। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর ঋত্বিক রোশনের সঙ্গে ‘কোই মিল গয়া’ ছবিতেও অভিনয় করেন হনসিকা। নায়কের বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তার কয়েক বছর পরেই পুরোদস্তুর নায়িকা ওঠেন তিনি। হিমেশ রেশামিয়ার সঙ্গে দেখা যায় তাকে। পাশাপাশি দক্ষিণেও কাজ করতে থাকেন চুটিয়ে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বান্ধবী   স্বামী   হনসিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close