বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশের সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৮:৫৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ‘অপারেশন অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই অভিযান আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে বিএসএফ এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, এই অভিযানে মেঘালয় রাজ্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে এবং বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তারা সরাসরি এর তত্ত্বাবধান করছেন।

বিএসএফের এই ‘অপারেশন অ্যালার্ট’ এর আওতায় সীমান্তে ২৪ ঘণ্টা টহল, আকস্মিক তল্লাশি এবং নৌপথে টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে গবাদি পশু পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। নাইট ভিশন সরঞ্জাম এবং ভ্রাম্যমাণ টহল দলের সাহায্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

বিএসএফের শিলং ফ্রন্টিয়ার সদর দপ্তরের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় বার্তা সংস্থা এএনআইকে জানান, ভারতের স্বাধীনতা দিবসের উৎসব চলাকালীন দেশের নিরাপত্তা রক্ষা এবং শত্রুপক্ষের যেকোনো অপচেষ্টা রুখতে এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  অপারেশন অ্যালার্ট   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close