সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      
জমি নিয়ে বিরোধে মেয়ের হাতে বাবা খুন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:২৬ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মেয়ে হাবেজা বেগমের (৩০) পিটুনিতে বাবা ময়েন শেখের (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার পরপরই হাবেজাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার চর রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের প্রথম পক্ষের ছেলে সাঈদুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, প্রায় পাঁচ-ছয় বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত ময়েন শেখ পালাক্রমে ছেলে-মেয়েদের বাড়িতে থাকতেন। বিয়ের পরও মেয়ে হাবেজা বাবার সঙ্গেই থাকতেন এবং পাবনা জেলার সুজানগরে অবস্থিত ১৬ শতাংশ জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বাবাকে চাপ দিয়ে আসছিলেন। তিন বছর আগে জোরপূর্বক ১২ শতাংশ জমি লিখে নেওয়ার পরও তিনি বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতেন।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে বাবার ঘরে অবস্থানকালে জমি ফেরত ও জাতীয় পরিচয়পত্র চাইলে হাবেজা ক্ষিপ্ত হয়ে কাঠের চলা দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করেন। আঘাতটি বাম কাঁধে লাগলে ময়েন শেখ মাটিতে লুটিয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই মারা যান।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি হাবেজা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  জমি   খুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close