বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বন্ধের ঘোষণা, তবু চলছে গুড়পুকুরের মেলা, প্রতিদিন ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগ      ● নান্দাইলে নিরাপদ সড়ক দিবস পালিত      ● পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪      ● মীরসরাইয়ে অবৈধ বালুবোঝাই ডাম্পার ট্রাক জব্দ      ● ছবি তোলাতেই সীমাবদ্ধ, ৭ মাসেও শুরু হয়নি সেতুর সংস্কার      ● মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী       ● তারেক রহমানের সফরের আগে জাপান থেকে ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে      ● হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান      ● আনোয়ারায় সিএনজির গোপন চেম্বারে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২      ● সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, আহত সেনা-পুলিশের ৬ সদস্য      ● শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত      ● শরীয়তপুরে কৃর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার      
৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:২১ পিএম আপডেট: ১২.০৮.২০২৫ ৯:৩১ PM

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা মহাসিন খানের বিরুদ্ধে জমির দাখিলায় অতিরিক্ত অর্থ আদায় ও ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী জলিল মীর অভিযোগ করেন, ৩৩ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ বিক্রি করার পর অবশিষ্ট ২৫ শতাংশ জমির জন্য ভূমি উন্নয়ন কর দিতে গেলে ভূমি কর্মকর্তা প্রথমে ১৬ হাজার টাকা দাবি করেন। পরে আলাদা কক্ষে ডেকে নিয়ে চূড়ান্তভাবে ১০ হাজার টাকা অর্থ প্রদানের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তিনি টাকা পরিশোধ করেন, কিন্তু দাখিলার রশিদ মাত্র ৯৯৫ টাকার দেওয়া হয়।

জলিল মীর লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বাকি টাকা ফেরত চেয়ে।

পচাকোড়ালিয়া ভূমি উন্নয়ন কর্মকর্তা মহাসিন খান অভিযোগে জবাবে বলেন, জমির কাগজে ত্রুটি ছিল, অনলাইন খরচ ও করের বকেয়া মিলিয়ে ১৭ হাজার টাকা হয়েছিল, তার মধ্যে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা পেলে তা ফেরত দেওয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা জানান, লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়ায় তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ইতিমধ্যে মৌখিক সতর্কতা পেয়েছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বরগুনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close