বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
চার দিনে উড়োজাহাজ বানিয়ে আকাশে উড়ালো রাজবাড়ীর ক্ষুদে আবিষ্কারক রাহুল শেখ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৪:৩২ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দির প্রত্যন্ত গ্রাম বারমল্লিকার ১৫ বছর বয়সী মেধাবী কিশোর রাহুল শেখ মাত্র চার দিনের কঠোর পরিশ্রমে উড়োজাহাজ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র রাহুলের স্বপ্ন ছিল একদিন বড় বিজ্ঞানী হওয়ার। সেই স্বপ্নের প্রথম ধাপেই নিজের হাতে বানিয়ে ফেলেছে ‘বাংলাদেশ বিমান ৭৮৭-অচিন পাখি’ মডেলের একটি উড়োজাহাজ, যা সফলভাবে আকাশে ওড়াতে সক্ষম হয়েছে সে ।

রাহুল রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার বাবা মো. শামসু শেখ একজন কৃষক। মাত্র ১৪ হাজার টাকা খরচে তৈরি এই উড়োজাহাজের পেছনে রাহুলের ছিল অদম্য ইচ্ছাশক্তি, ইউটিউব থেকে শেখা জ্ঞান, আর প্রচুর ধৈর্য। শুরুতে প্রথম মডিউলটি ওজন বেশি হওয়ায় উড়তে ব্যর্থ হলে অনেকে হাসাহাসি করলেও সে দমে যায়নি। টানা চার দিনের রাত-দিন পরিশ্রমের পর অবশেষে নিজের হাতে বানানো উড়োজাহাজটি আকাশে ওড়াতে সক্ষম হয় খুদে আবিষ্কারক রাহুল।

প্রথমদিকে মায়ের গচ্ছিত টাকা ও কৃষি খেতে কাজ করে জমানো অর্থ দেয়ে প্লেন তৈরির খরচ জোগাড় করেন রাহুল। তার এই সাফল্য শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীকে অবাক করে দিয়েছে। এখন গ্রামজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষুদে আবিষ্কারক রাহুল। প্রতিদিন অনেক মানুষ রাহুলদের বাড়িতে ভিড় জমাচ্ছে তার তৈরি উড়োজাহাজ দেখার জন্য।

রাহুল বলে, ‘আমি ছোটবেলা থেকেই বিমান বানাতে পছন্দ করি। একদিন সত্যি কারের বিমান বানিয়ে আকাশে উড়াতে চাই।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  উড়োজাহাজ   ক্ষুদে আবিষ্কারক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close