বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে বন্যহাতি আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্থলমাইন বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে একটি বন্যহাতি গুরুতর আহত হয়েছে। স্থানীয়দের মতে, বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালি উড়ে গেছে।

গতকাল সোমবার (১১ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তের ৪৩ ও ৪৪ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, “খাবারের সন্ধানে হাতিটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় পুঁতে রাখা স্থলমাইনের ওপর পা দিলে বিস্ফোরণ ঘটে। আহত অবস্থায় হাতিটি আতঙ্কে মিয়ানমার সীমান্তে ফিরে যায়। পরে আবার বাংলাদেশে প্রবেশ করলে চাকঢালার চেরার মাঠের ঐট্টাইল্যাঝিরি এলাকায় রাখা হয়।”

তিনি আরো বলেন, “স্থানীয়রা হাতিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন। এটি মিয়ানমারের হাতি নাকি বাংলাদেশের, তা নিশ্চিত নয়। কারণ বাংলাদেশের অনেক বন্যহাতি খাবারের সন্ধানে মিয়ানমারে যায় এবং আবার সন্ধ্যায় ফিরে আসে।”

আহত হাতিটির পায়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানান, বনবিভাগের নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   মাইন বিস্ফোরণ   বন্যহাতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close