সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
কৃষি খাতে ৩৯ হাজার কোটি টাকার ঋণ লক্ষ্য নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৩:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৫-২৬ অর্থবছরের জন্য কৃষি ও গ্রামীণ ঋণ নীতি ও কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ৩৯ হাজার কোটি টাকা বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ২.৬৩% বেশি।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য ১৩,৮৮০ কোটি এবং বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য ২৫,১২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 

গভর্নর ড. আহসান এইচ. মনসুর বলেন, “পর্যাপ্ত কৃষি ঋণপ্রবাহ জিডিপি প্রবৃদ্ধি ও মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে। এবারের নীতিতে প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণের লক্ষ্য ১৫% থেকে বাড়িয়ে ২০% করা হয়েছে এবং সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে ২% বরাদ্দ রাখা হয়েছে।”

তিনি আরো বলেন, “এছাড়া যেকোনো পরিমাণ কৃষি ঋণে বাধ্যতামূলক সিআইবি রিপোর্ট, নতুন ফসল যেমন কচু, বিট, শসা, রসুন, আদা, আখ প্রভৃতি অন্তর্ভুক্তি, এবং কৃষক সচেতনতা কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েব-ভিত্তিক এগ্রি-ক্রেডিট এমআইএস সফটওয়্যার চালুর মাধ্যমে ঋণ বিতরণ ও পর্যবেক্ষণ আরো জোরদার হবে।”

তবে এসব পদক্ষেপ কৃষি উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কৃষি খাত   ঋণ   নির্ধারণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close