শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৯:৪৩ পিএম

সোমবার (১১আগস্ট) ফেনী পুলিশ লাইন্স ড্রিল শেডে ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

ফেনী জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয় আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত কল্যাণ সভা সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খাইরুল বাশার।

কল্যাণ সভায় গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার করায় জেলা পুলিশের সাইবার সেলকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়, এই সময় সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদের ওরিয়েন্টেশন কোর্সে মাঠ পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী এবং ওরিয়েন্টেশন কোর্সে লিখিত পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীদের হাতে অভিনন্দন স্মারক তুলে দেন পুলিশ সুপার।

উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জয়া রায় চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন, পুলিশ হাসপাতাল মেডিকেল অফিসার নাহিল জাহান ও সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই, ডিবি,ডিএসবি ফেনীসহ জেলার পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ফেনী   জেলা   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close